网页
综合
更新时间 2026-11-13 15:31:35
Kubernetes
自动蜘蛛
kubernetes.io
正文约 1577 字
কুবারনেটিস, যা K8s নামেও পরিচিত, কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশনের ডিপ্লয়মেন্ট, স্কেলিং এবং ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করার জন্য একটি ওপেন-সোর্স সিস্টেম।
এটি একটি অ্যাপ্লিকেশনের অন্তর্ভুক্ত কন্টেইনারগুলোকে লজিক্যাল ইউনিটে বিন্যস্ত করে, যাতে সেগুলো সহজে পরিচালনা ও শনাক্ত করা যায়। কুবারনেটিস গড়ে উঠেছে Google-এ প্রোডাকশন ওয়ার্কলোড পরিচালনার 15 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে, এর সঙ্গে যুক্ত হয়েছে কমিউনিটির সেরা আইডিয়া ও অনুশীলনগুলো।
Google যে নীতিগুলোর ভিত্তিতে প্রতি সপ্তাহে বিলিয়ন বিলিয়ন কন্টেইনার চালায়, সেই একই নীতিতে কুবারনেটিস ডিজাইন করা হয়, ফলস্বরূপ কুবারনেটিস ব্যবহারকারীরা অপারেশন টিম না বাড়িয়ে স্কেল করতে পারে।
আপনি লোকালভাবে পরীক্ষা-নিরীক্ষা করুন কিংবা বিশ্বব্যাপী কোনো প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লিকেশন পরিচালনা করুন, আপনার চাহিদা যত জটিলই হোক না কেন, আপনার অ্যাপ্লিকেশনগুলোকে ধারাবাহিকভাবে এবং সহজে সরবরাহ করতে কুবারনেটিসের ফ্লেক্সিবিলিটি আপনার সঙ্গে সঙ্গে প্রসারিত হয়।
কুবারনেটিস হলো ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যা আপনাকে অন-প্রিমিসেস, হাইব্রিড বা পাবলিক ক্লাউড অবকাঠামোর সুবিধা নেওয়ার স্বাধীনতা দেয়, যাতে আপনি সহজেই ওয়ার্কলোডগুলো আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পরিবেশে স্থানান্তর করতে পারেন।
কুবারনেটিস ডাউনলোড করতে, ডাউনলোড বিভাগে যান।
by Kyle Penfound, Dagger & Cortney Nickerson, Kubeshop
আমরা একটি CNCF গ্র্যাজুয়েটেড প্রকল্প
© 2026 The Kubernetes Authors | ডকুমেন্টেশন CC BY 4.0 লাইসেন্সের অধীনে বিতরণ করা হয়েছে
© 2026 The Linux Foundation ®. সমস্ত অধিকার সংরক্ষিত। The Linux Foundation নিবন্ধিত ট্রেডমার্ক এবং ট্রেডমার্ক ব্যবহার করে। The Linux Foundation এর ট্রেডমার্কের তালিকার জন্য, অনুগ্রহ করে আমাদের Trademark Usage page দেখুন
ICP লাইসেন্স 京ICP备17074266号-3
本页为82搜索生成的网页快照,内容来自站内索引;演示数据的原文链接仅作示例。